২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত

পূর্ণিমার জোয়ারে ভোলায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2013, 02:46 PM

Updated : 25 Apr 2022, 06:46 PM

এতে সদরসহ বিভিন্ন উপজেলায় বহু ঘরবাড়ি ও ফসলি জমি তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে কয়েকহাজার মানুষ।

ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হান্নান বলেন, দুপুর থেকেই স্বাভাবিকের চেয়ে ৩/৪ ফুট উচ্চতায় মেঘনা ও তেঁতুলিয়া নদীর জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন।

ভোলা সদরের ধনিয়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন জানান, তার ইউনিয়নের বালিয়াকান্দি এলাকায় বেড়িবাঁধ নেই।

এ এলাকার দুই শতাধিক ঘরবাড়ি জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। ভাটা এলে কিছু পানি সরে গেলেও পানিবন্দি হয়ে থাকবে অনেক মানুষ।

এছাড়া শুক্র ও শনিবার নতুন করে সদরের কাচিয়া, ধনিয়া, মাঝের চর, উত্তর দিঘলদী, বোরহানউদ্দিনের বড় মানিকা, হাসাননগর, গঙ্গাপুর, চরফ্যাশনের ঢালচর, কুকরী-মুকরী, চর পাতিলা, মনপুরার চর নিজাম, কলাতলীর চর ও তজুমদ্দিনের সাচড়া ইউনিয়নের বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।