রানা প্লাজা ধসে আহত দুজনের মৃত্যু
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রানা প্লাজা ধসে আহত আরো দুজন।
শনিবার এই দুজনের মৃত্যুতে সাভারে ওই ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ১১২৯ জনে দাঁড়ালো।
দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া মোহাম্মদ আশরাফুল (১৮) ওই ভবনের অষ্টম তলার নিউ ওয়েভ ফ্যাশনসের শ্রমিক ছিলেন।
তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ঝাউগঞ্জের ইউনুস আলীর ছেলে।
আঞ্জুয়ারা বেগম (১৬) নামে অন্যজনের মৃত্যু হয় ভোররাতে স্কয়ার হাসপাতালে। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
এই দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।
তিন ঘণ্টা পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ফরহাদ বলেন, শনিবার আশরাফুলের অস্ত্রোপচার হয়েছিলো। এর পরই পোস্ট অপারেটিভ ওয়ার্ডে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
গত ২৪ এপ্রিল ধসে পড়ে নয় তলা ভবন রানা প্লাজা। ২০ দিনের উদ্ধার অভিযানে জীবিত উদ্ধার ২ হাজার ৪৩৮ জনের মধ্যে প্রায় ১৫০০ শ্রমিক আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নেন।
এই ভবন ধসে এখনো কয়েকশ’ মানুষ নিখোঁজ রয়েছেন।
