২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপা’র মনোনয়ন বাছাইয়ের দায়িত্বে মোস্তফা

দশম জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থী ‘যাচাই-বাছাইয়ে’ দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোস্তফা জামাল হায়দারকে সমন্বয়কের দায়িত্ব দিয়েছে জাতীয় পার্টি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2013, 03:11 PM

Updated : 23 Aug 2022, 10:48 AM

আগামী এক মাসের মধ্যে তিনি পার্টি চেয়ারম্যানের কাছে এ বিষয়ে প্রতিবেদন জমা দেবেন।

মঙ্গলবার দলের বনানী কার্যালয়ে এইচ এম এরশাদের সভাপতিত্বে অনুষ্ঠিত দলের সভাপতিমণ্ডলীর সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, সভায় দেশের বর্তমান পরিস্থিতি, সাংগঠনিক বিষয় এবং আসন্ন নির্বাচন পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

আসন্ন নির্বাচনে নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে তিনশ’ আসনের প্রার্থী বাছাইয়ের উপরও সভায় গুরুত্বারোপ করা হয়।

সভায় রওশন এরশাদ, কাজী জাফর আহমদ, আনিসুল ইসলাম মাহমুদ, টি আই এম ফজলে রাব্বি চৌধুরী, জি এম কাদের, এ বি এম রুহুল আমিন হাওলাদার ছাড়াও সভাপতিমণ্ডলীর অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

লালমনিরহাট জেলায় আহ্বায়ক কমিটি

এদিকে এ কে এম মাহাবুবার রহমানকে আহ্বায়ক ও এ কে এম মাহাবুবুল আলম মিঠুকেকে সদস্য সচিব করে লালমনিরহাট জেলা জাতীয় পার্টির ৩২ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে- এস কে খাজা মঈনুদ্দিন, হাবিবুল বসুনিয়া, কুদরত-ই-এলাহী বাবুল, তোজাম্মেল হোসেন, এম জি মোস্তফা, মনির উদ্দিন ও মোজাম্মেল হোসেনকে।

এছাড়া নুরুল আমিন, মোখলেছুর রহমান টুকু, নিগার সুলতানা রানী, মো. আকবর ঈমান, আব্দুর রহমান বাদলকে কমিটিতে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে।

আর সদস্য হিসাবে আছেন- জি এম কাদের, মজিবার রহমান, মাহবুবুর রহমান শাহিন, হাফিজার রহমান লুনা, আব্দুর হামিদ বেঞ্জু, নুরুজ্জামান নুরু, নজরুল ইসলাম, একেএম আমজাদ হোসেন তাজু, সেলিম হোসেন, মিজানুর রহমান মিলন, আমিরুল ইসলাম আমু, আবুল কাসেম, মো. সৈয়দ আলী, খালেকুজ্জামান হেলাল, গোলাম মোস্তফা লেবু, সাইদী হাকিমুল হক, মোস্তাফিজুর রহমান লাল্টু ও কবির আহমেদ।