২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে বাস উল্টে নিহত ২

নোয়াখালীর সেনবাগে একটি যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ২০ জন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2013, 07:44 AM

Updated : 23 Aug 2022, 10:47 AM

রোববার সকাল ৭টার দিকে উপজেলার ফেনী-চৌমুহনী সড়কের সেবারহাট বাজারের কেএমবি ইট খোলার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কবিরহাট উপজেলার চর নলুয়া গ্রামের ইটভাটা শ্রমিক আবুল বাশার বাদশা (৩০) ও আনুমানিক ২২ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের এক যুবক।

আহতদের নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সেনবাগ থানার ওসি মো. এমরান আলী জানান, বাসটি চট্টগ্রাম থেকে ৩৫ জন যাত্রী নিয়ে নোয়াখালীর সোনাপুরে যাচ্ছিল।

পথে সেবারহাট বাজারের কেএমবি ইট খোলার সামনে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়।

দুর্ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

এ ব্যপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।