কক্সবাজার ‘বিপদমুক্ত’
ঘূর্ণিঝড় মহাসেন স্থলভাগে এসে নিন্মচাপে রূপ নেয়ায় কক্সবাজারকে ‘বিপদমুক্ত’ বলে মনে করছেন স্থানীয় আবহাওয়া অফিসের কর্মকর্তারা।
“কিন্তু এখনো যেহেতু ঝড়টি আমাদের স্থলভাগেই রয়েছে, তাই সংকেত নামানো হচ্ছে না। সেটি বিবেচনা করা হচ্ছে।”
এদিকে দুপুর আড়াইটার পর থেকেই কক্সবাজার শহরের আবহওয়ার কিছুটা উন্নতি হতে থাকে। বৃষ্টি নেই। থেমে থেমে দমকা হাওয়া বইছে।
আশ্রয়কেন্দ্র থেকে কিছু মানুষ দুপুরের পর নিজেদের বাড়ির দিকে রওয়ানা হয়েছে।
