২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাসেন শঙ্কায় চবিতে ক্লাস বন্ধ, চুয়েটে চলেছে

ঘূর্ণিঝড় মহাসেনে দুর্যোগের আশঙ্কায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবারও সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। তবে স্বাভাবিক কার্যক্রম চলেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2013, 07:58 AM

Updated : 23 Aug 2022, 10:46 AM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহাসেনের দুর্যোগের আশঙ্কায় সকাল ১০ টা থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ করা হয়। তবে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য দাপ্তরিক কাজ চলছে।

একই আশঙ্কায় বুধবারও কাডেমিক ও প্রশাসনিক সব কার্যক্রম বন্ধ ছিল।

তবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার ক্লাস ও পরীক্ষা যথারীতি চলছে বলে জানিয়েছেন, জনসংযোগ কর্মকর্তা ফজলুর রহমান।

বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি স্বাভাবিক বলেও তিনি জানান।

পুরনো খবর:

ঝড়ের আশঙ্কায় চবিতে কার্যক্রম বন্ধ