ঝড়ের আশঙ্কায় চবিতে কার্যক্রম বন্ধ
ঘূর্ণিঝড় মহাসেন ধেয়ে আসায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সব ধরনের কার্যক্রম বন্ধ করা হয়েছে।
বুধবার দুপুর ১টার পর জরুরি ভিত্তিতে সব কার্যক্রম বন্ধ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোসাইন বলেন, উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের নির্দেশে ঘূর্ণিঝড়ের আশঙ্কায় একাডেমিক ও প্রশাসনিক সব কার্যক্রম বন্ধ করা হয়।
তবে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় খোলা থাকবে কি না সে বিষয়ে কোনো সিন্ধান্ত হয়নি বলে জানান তিনি।
এদিকে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।
