২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় লিচু পাড়াকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2013, 11:29 AM

Updated : 23 Aug 2022, 10:46 AM

বুধবার সকালে উপজেলার পিয়ারাপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

নিহত মো. সেলিম (৩৮) উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের জোবদুল হকের ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে সদর থানার ওসি এনায়েত উদ্দিন জানান, সকাল সাড়ে ৮টায় সেলিম পিয়ারাপুর গ্রামে সুলতানের বাগান থেকে কয়েকটি লিচু পাড়ে। এ নিয়ে বাগান মালিক সুলতান ও তার লোকজন সেলিমকে পিটিয়ে হত্যা করে লাশ পাশের টিকরা বাগানে ফেলে রাখে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় নিহত সেলিমের স্ত্রী কুলসুম বেগম বাগান মালিক সুলতানসহ ৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।