২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড় মহাসেন: ভোলায় প্রস্তুত ২৫০ আশ্রয় কেন্দ্র

ঘূর্ণিঝড় মহাসেন মোকাবেলায় আড়াইশ’ আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2013, 11:59 AM

Updated : 23 Aug 2022, 10:45 AM

মঙ্গলবার জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ভোলার মেঘনা, তেঁতুলিয়া, ইলিশা নদীর পানি স্বাভাবিকের চেয়ে ৩/৪ ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এ অবস্থায় মাছ ধরা নৌকা ও ট্রলারগুলো ঘাটে ফিরে আসছে। ভিডিও দেখতে ক্লিক করুন...

দুর্যোগ মোকাবেলায় আড়াইশ’ আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও জেলা ও উপজেলায় নিয়ন্ত্রণ কেন্দ্র খোলা হয়েছে। দুর্যোগ পরবর্ত্তী অবস্থা মোকাবেলায় তিন লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

এছাড়া ৯২টি মেডিকেল টিম ও নয় হাজার ১৩৫ জন স্বেচ্ছাসেবীকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানান সিভিল সার্জন ফরিদ আহমেদ।

তিনি জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে মনপুরা, বোরহানউদ্দিন, চরফ্যাশন ও দৌলতখানের বিচ্ছিন্ন ও দুর্গম এলাকার বাসিন্দাদের মূল ভূ-খন্ডে চলে আসার জন্য নির্দেশ দেয়া হয়েছে।