২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

যশোর শহরে একটি মেস থেকে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2013, 08:27 AM

Updated : 23 Aug 2022, 10:45 AM

মঙ্গলবার দুপুর ১২ টার দিকে শহরের স্টেডিয়াম পাড়ার তারা মেসের একটি কক্ষ থেকে পুলিশ জেসমিন সুলতানার (২৫) ঝুলন্ত লাশ উদ্ধার করে। মেসের ওই কক্ষে থাকতেন তিনি।

জেসমিন সরকারি এম এম কলেজের রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ বর্ষের ছাত্রী ও সাতক্ষীরা কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রামের আতাউল ইসলামের মেয়ে।

কোতোয়ালি মডেল থানার ওসি এমদাদুল হক শেখ বলেন, মেয়েটির ঘর থেকে একটি ভাঙা মোবাইল ফোন উদ্ধার কর হয়েছে। এছাড়া একটি ডায়েরি জব্দ করা হয়েছে। ওই ডায়েরিতে প্রেমের সম্পর্ক বিষয়ে লিখে গেছেন।

প্রেমের সম্পর্ক নিয়ে কলহের জেরে মেয়েটি আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পরে বিষয়টি আরো পরিষ্কার হবে বলেও ওসি জানান।

মরদেহ যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।