২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ফেনসিডিল উদ্ধার, আটক ১

যশোরের ঝিকরগাছা উপজেলায় চার হাজার বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2013, 07:04 AM

Updated : 23 Aug 2022, 10:45 AM

মঙ্গলবার ভোরে গ্রেপ্তার আল আমিন ছোট চশোমায়া গ্রামের বাসিন্দা বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাব-৬ এর যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন ফারুক হোসেন খান বলেন, ঝিকরগাছার গুননগর গ্রামের আবুল কাশেমের বাড়িতে ওই ফেনসিডিল রাখা ছিল।

অভিযানকালে কাশেমের ঘরে ২১টি প্লাস্টিকের বস্তায় চার হাজার ১৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার পাওয়া যায়।

গ্রেপ্তার আল আমিন জিজ্ঞাসাবাদে জানান, বেনাপোলের কাগজপুকুর গ্রামের হাসান (৫০) ও বাড়ির মালিক আবুল কাশেম ফেনসিডিল চক্রে জড়িত আছেন।