২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৭তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

চট্টগ্রাম নগরীতে আবাসিক ভবনের সাততলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2013, 04:18 PM

Updated : 25 Apr 2022, 06:43 PM

সোমবার বিকাল ৪টার দিকে বায়েজিদ থানার টেক্সটাইল গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রওশন আরা (১৮) খুলনা জেলার মোড়েলগঞ্জ থানার শিঙপুর গ্রামের চমেত হাওলাদারের মেয়ে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির কনস্টেবল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই ভবনের সাততলায় আজম সাহেবের বাসায় কাজ করতো। সেখান থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় রওশন।

হাসপাতালে আনার পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয় বলে জানান তিনি।