গাজীপুরে শ্রমিকের লাশ উদ্ধার
গাজীপুর সদর উপজেলা থেকে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলার বড়বাড়ি এলাকা থেকে ওই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত মো. শাহীন আলম (২৪) স্থানীয় এটিএন কারখানার শ্রমিক ছিলেন। তিনি লালমনিরহাটের বামুলিয়া থানার ধুলিগ্রামের মো. ইদ্রিস আলীর ছেলে।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসানুজ্জামান জানান, শাহীনকে বিকালেই দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। কিছু পরে এলাকাবাসী শাহীনকে সেখানে দেখে পুলিশে খবর দেয়।
“শাহীনের পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।”
লাশটি উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই।
