২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ নিহত: কালীগঞ্জের ওসি প্রত্যাহার

আসামি ধরতে গিয়ে পুলিশ নিহত হওয়ার ঘটনায় গাজীপুরের কালীগঞ্জ থানার ওসি আব্দুল বাতেনকে প্রত্যাহার করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2013, 10:46 AM

Updated : 23 Aug 2022, 10:45 AM

তার স্থলে একই থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদকে দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে।

কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার বেলা তিনটার দিকে তিনি পুলিশ সুপারের কাছ থেকে ওই নির্দেশনা পান।

তিনি বলেন, ওই রাতের ঘটনায় তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে। তাকে গাজীপুর জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলার বড়কাউ এলাকায় শুক্রবার রাতে আসামি ধরতে গিয়ে গ্রামবাসীর হামলায় রিজার্ভ ফোর্সের নায়েক আজিজুর রহামান নিহত হন।

এই ঘটনায় গাজীপুরের পুলিশ সুপার আব্দুল বাতেন রোববার গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়কে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমটি গঠন করেছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সহকারী পুলিশ সুপার এসএম সালাউদ্দিন ও শ্রীপুর উপজেলার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আক্তারুজ্জামান।

এ হত্যার ঘটনায় কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াছিন বাদী হয় ৫২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় দেড় হাজার লোকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।