কমলগঞ্জে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু
মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে একটি চা বাগানে মারা গেছে দুই যুবক।
মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানে রোববার বেলা ৩টার সময় এই ঘটনা ঘটে বলে স্থানীয় চেয়ারম্যান পুষ্পকুমার কানু জানিয়েছেন।
নিহতরা হলেন- সুনীল তেলী (২০) ও গণেশ কেওট (২০)।
পুষ্পকুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই যুবক চা বাগানে গরু চরাচ্ছিলো। বৃষ্টির মধ্যে বজ্রপাতে ঘটনাস্থলেই তারা মারা যায়।
