সুনামগঞ্জ সীমান্ত থেকে ৪ জনকে নিয়ে গেছে বিএসএফ
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা থেকে চার বাংলাদেশিকে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
রোববার সকাল ৯টায় উপজেলার লাউড়েরগড় এলাকা থেকে তাদের নিয়ে যায় বলে জানায় বিজিবি।
এরা হলেন শাহজাহান মিয়া (২৪), পাহার আলী (৩২), নায়েব আলী (৩৫) ও শুকুর আলী (৪০)। এরা সবাই লাউড়েরগড় এলাকার বাসিন্দা।
সুনামগঞ্জ-৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ কে এম মাকসুদুল হক (পিএসসি) জানান, সীমান্তের ১২০৪ নম্বর পিলার এলাকায় লাকড়ি সংগ্রহ করতে গেলে বিএসএফ তাদের ধরে নিয়ে যায়।
এ বিষয়ে আজই (রোববার) দুই দেশের কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক হবে বলেও তিনি জানান।
