২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে বাসে আগুন

জামায়াতে ইসলামীর ডাকা হরতালে রাজধানীর মিরপুরে একটি বাসে আগুন দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2013, 07:39 AM

Updated : 23 Aug 2022, 10:45 AM

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা ফরহাদুজ্জামান জানান, অগ্নি নির্বাপক বাহিনীর দুটি ইউনিট রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান,  সনি সিনেমা হলের কাছে একটি সিএনজি স্টেশনের উল্টোপাশে তানজীল পরিবহনের বাসটি দাঁড় করিয়ে মেরামত করছিলেন চালক ও সহকারী। এ সময় কয়েকজন যুবক হঠাৎ এসে পেট্রোল ঢেলে বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পাশের গলি দিয়ে পালিয়ে যায়।

ফরহাদুজ্জামান বলেন, “আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হননি।”

একাত্তরে গণহত্যার জন্য আল বদর নেতা কামারুজ্জামানকে বৃহস্পতিবার মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায় প্রত্যাখ্যান করে সারাদেশে সকাল-সন্ধ্যা এই হরতাল ডাকে জামায়াতে ইসলামী।