২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ৮ জামায়াত নেতাকর্মী আটক

জামায়াতে ইসলামীর হরতালের সকালে ও আগের রাত চাঁদপুরের বিভিন্ন স্থান থেকে আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2013, 06:28 AM

Updated : 23 Aug 2022, 10:45 AM

রোববার সকাল ও শনিবার রাতে এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।

চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর বলেন, নাশকতার আশঙ্কা ও পিকেটিংয়ের চেষ্টাকালে জেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ আট নেতাকর্মীকে আটক করেছে।

আটকদের মধ্যে রয়েছেন সদর উপজেলা আমির মো. আবুল বাশার, মতলব দক্ষিণ উপজেলা আমির গোলাম মোস্তফা, মতলব পৌরসভা গোলাম  মাওলা।

এছাড়া আরো রয়েছেন সদরের একজন, দক্ষিণ উপজেলার একজন, হাজীগঞ্জের একজন, হাইমচরের একজন এবং কচুয়ার একজন।

এদিকে লঞ্চ ও ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও সড়কপথে দূরপাল্লার যানবাহন বন্ধ রয়েছে।