সাতক্ষীরায় ছেলেদের প্রহারে আহত পিতার মৃত্যু
সাতক্ষীরা সদর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে ছেলেদের মারধরে আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে সাতক্ষীরা সদর থানার ওসি আমান উল্লাহ আমান জানান, গত ৮ মে জবেদ আলী তার স্ত্রী সকিনা খাতুনকে কুপিয়ে জখম করেন। এতে ক্ষিপ্ত হয়ে তার তিন ছেলে মিজানুর রহমান, তরিকুল ইসলাম ও মফিকুল ইসলাম বাড়িতে এসে তাকে মারধর করে।
স্থানীয়রা জবেদ আলীকে সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যা তার মৃত্যু হয়।
ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ করা হয়নি বলে জানান ওসি আমান।
