২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের হরতাল প্রতিরোধে গণজাগরণ মঞ্চের মিছিল

জামায়াতে ইসলামীর ডাকা রোববারের সকাল-সন্ধ্যা হরতাল প্রতিরোধে বিক্ষোভ মিছিল করবে গণজাগরণ মঞ্চ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2013, 04:10 PM

Updated : 23 Aug 2022, 10:44 AM

সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান করে রোববার এ হরতাল ডেকেছে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দলটি।

গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক মারুফ রসুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার সকাল ১১টায় শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল বের হবে। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করবে।”

গত ৫ ফেব্রুয়ারি থেকে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে আন্দোলন করছে ছাত্র জনতা, যার নাম দেওয়া হয় গণজাগরণমঞ্চ। এরপর থেকে জামায়াতের ডাকা প্রত্যেকটি হরতালেই বিক্ষোভ মিছিল করে গণজাগরণ মঞ্চ।

একাত্তরে গণহত্যার জন্য আল বদর নেতা কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দিয়ে বৃহস্পতিবার রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের কয়েক ঘণ্টা পর সারা দেশে হরতাল ডাকে জামায়াত।

পুরনো খবর:

রায়ের বিরুদ্ধে হরতাল জামায়াতের