২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন

ভোলা শহরে আবাসিক গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2013, 10:40 AM

Updated : 23 Aug 2022, 10:44 AM

শনিবার শহরের কে জাহান মাকের্টের সামনে সদর রোডে ভোলা জেলা নাগরিক কমিটি এ মানববন্ধনের আয়োজন করে।

এতে শহরের ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী, মানবাধিকারকর্মী, আইনজীবী, এনজিওকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে নাগরিক কমিটির আহবায়ক মো. শাজাহান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম ফারুকুর রহমান, কমিউনিস্ট পার্টির সভাপতি মোবাশ্বের উল্লাহ চৌধুরী, নাগরিক কমিটির সদস্য সচিব এসএম বাহাউদ্দিন বক্তব্য দেন।

বক্তারা বলেন, গত কয়েকবছর আগে আবাসিক এলাকায় গ্যাস সংযোগ দেয়ার লক্ষ্যে ভোলা শহরের পাইপলাইন টানার কাজ শেষ হলেও সংযোগ দেয়া হয়নি।

আগামী এক মাসের মধ্যে গ্যাস সংযোগ দেয়া না হলে হরতাল, অবরোধসহ কঠোর আন্দোলন করা হবে বলে বক্তারা হুশিয়ার করে দেন।