২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায়  এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2013, 09:12 AM

Updated : 23 Aug 2022, 10:44 AM

শুক্রবার গভীর রাতে দড়ি জাঙ্গালিয়ার রেন্ট-এ-কার ব্যবসায়ী রুহুল আমিনের (৪৫) বাড়ি থেকে ডাকাতরা স্বর্ণালঙ্কার ও টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে।

তাদের বাধা দেয়ায় ডাকাতদের হামলায় রুহুল আমিন আহত হন বলে পুলিশ জানিয়েছে।

রুহুল আমিন সাংবাদিকদের জানান, ৯-১০ জন ডাকাত ঘরের দরজার ছিটকিনি ভেঙে ভেতরে ঢোকে।

তারা আলমারি থেকে ৯ ভরির মতো স্বর্ণালঙ্কার, দুই লাখ চার হাজার টাকা, তিনটি মোবাইল ফোন সেট ও একটি ঘড়ি নিয়ে গেছে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, শনিবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে এবং মামলার প্রস্তুতি চলছে।