‘নাশকতার ষড়যন্ত্র’, গ্রেপ্তার ৩
শেরপুর শহরে নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ভোরে শহরের চকপাঠক, দমদমা কালিগঞ্জ ও বাজিতখিলা থেকে গ্রেপ্তাররা হলেন খোরশেদ আলম, হযরত আলী ও বুলবুল আহমেদ।
শেরপুর সদর থানার ওসি মো. মাজহারুল করিম বলেন, আটক খোরশেদ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী। আর আলী বাকি দুজন জমায়াতকর্মী।
