২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বজ্রপাতে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2013, 12:39 PM

Updated : 23 Aug 2022, 10:44 AM

বৃহস্পতিবার  সকাল ১১টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, খাগালিয়া গ্রামের সান্তাজ মিয়া (৪০) ও তার স্ত্রী নাজমা বেগম (৩৫) এবং একই গ্রামের আলম মিয়া (১৪)।

ভলাকুট ইউনিয়নের চেয়ারম্যান এস এম বাকী বিল্লাহ জুয়েল জানান, সকাল ১১টার দিকে তাদের দোকানের বাইরে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে সান্তাজ মিয়া ও তার স্ত্রী নাজমা বেগম মারা যান। আর কৃষি কাজ করে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আলম এর মৃত্যু হয়।