২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজযাত্রীদের বিমান ভাড়া নির্ধারণ

হজ প্যাকেজের বিমান ভাড়া নির্ধারণ করে দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2013, 12:22 PM

Updated : 23 Aug 2022, 10:43 AM

বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছরের হজে ৪৫ দিনের প্যাকেজে বিমান ভাড়া বাবদ মাথাপিছু খরচ হবে ১ হাজার ৪৭৫ ডলার। সংক্ষিপ্ত প্যাকেজে ব্যয় ধরা হয়েছে মাথাপিছু ২ হাজার ৫৫০ ডলার।

হজ যাওয়া-আসার সময়সীমা ৪৫ দিনের মধ্যে রাখা হলেও ২০ থেকে ২২ দিনের সংক্ষিপ্ত প্যাকেজে যেতে পারবেন প্রায় ১ হাজার ৫০০ যাত্রী।

সংক্ষিপ্ত প্যকেজের যাত্রীদের বিমানের 'বিজনেস ক্লাস' বাধ্যতামূলক করা হয়েছে বলেও জানানো হয়।

মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত হজ ফ্লাইট পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় জানান হয়, সরকার এ বছর ১ লাখ ৩০ হাজার হজযাত্রীর প্রস্তুতি নিয়েছে যা সমান হারে বাংলাদেশ বিমান ও সৌদিয়া এয়ারলাইন্স বহন করবে।

এ বছর হজ ফ্লাইট ৭ সেপ্টেম্বর শুরু হয়ে ৯ অক্টোবরে শেষ হবে। ফিরতি ফ্লাইট ২০ অক্টোবর শুরু হয়ে ২১ নভেম্বরে শেষ হবে।

সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান, সচিব খোরশেদ আলম চৌধুরী, বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক কেভিন স্টিলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।