২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে আসামি ধরতে গিয়ে হামলায় ৩ পুলিশ আহত

 সিলেটে ডাকাতি মামলার আসামি ধরতে গিয়ে হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2013, 04:43 AM

Updated : 23 Aug 2022, 10:43 AM

তাদের মধ্যে এক কর্মকর্তার হাতের একটি আঙুল কেটে ফেলা হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাতে জালালাবাদ থানার শিবের বাজার এলাকার ধুকড়ি গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

জালালাবাদ থানার ওসি জামাল উদ্দিন জানান,  সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহমুদুল্লার নেতৃত্বে পাঁচ পুলিশ সদস্য  রাত পৌনে ৯টার দিকে ধুকড়ি গ্রামে আসামি ধরতে গেলে তাদের উপর হামলা হয়।

হামলাকারীরা রামদা দিয়ে কুপিয়ে মাহমুদুল্লাহর ডান হাতের বৃদ্ধাঙ্গুলি বিচ্ছিন্ন করে দেয়। অন্য দুই পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করে তারা। এ সময় এক পুলিশ কনস্টেবলের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

পরে অভিযান চালিয়ে রাত ১১টার দিকে ওই গ্রামের একটি বাঁশ ঝাঁড়ের ভিতর থেকে লুট হওয়া অস্ত্রটি উদ্ধার করা হয় বলে ওসি জানান।

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।