সংবাদের প্রতিবাদ শারমিন গ্রুপের
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে ৪ মে প্রকাশিত 'সাভারে কারখানায় ফাটল, ৩টি বন্ধ ঘোষণা' প্রতিবেদনের '৩০ পোশাক কারখানা ঝুঁকিপূর্ণ' অংশের প্রতিবাদ জানিয়েছে আশুলিয়ার শারমিন গ্রুপ।
তারা জানায়, তাদের কারখানা আশুলিয়ার ঝূকিপূর্ণ ভবনগুলোর তালিকায় নেই।
শিল্প পুলিশের এসআই হাফিজুর রহমানকে উদ্ধৃত করে প্রতিবেদনটি করা হয়েছিল।
শারমিন গ্রুপ জানায়, শিল্প পুলিশের এসআই হাফিজুর রহমান বলেছেন, ঝূকিপূর্ণ ভবনগুলোর তালিকায় শারমিন গ্রুপ সম্পর্কিত কোনো তথ্য নেই। অথচ প্রতিবেদনে তার বরাত দিয়ে ঝুকিপূর্ণ ভবনগুলোর তালিকায় শারমিন গ্রুপের নামও রাখা হয়েছে।
প্রতিবাদে বলা হয়, শারমিন গ্রুপের কারখানাটি দশ তলা ভিত্তির উপর পাঁচতলা পর্যন্ত নির্মাণ করা হয়েছে। সব আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ ভবন গার্মেন্ট শিল্পে অন্যতম সুদৃশ্য ভবন।
প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর শিল্প পুলিশের পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে ফোন করে বলেন, "এস আই হাফিজ এখন বক্তব্য অস্মীকার করছে। সে যদি শারমিন গ্রুপের কথা বলে থাকে তাহলে সে ভুল করেছে।"
