২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার টুঙ্গীপাড়া যাচ্ছেন স্পিকার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গীপাড়া যাচ্ছেন দেশের প্রথম নারী স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2013, 11:50 AM

Updated : 23 Aug 2022, 10:42 AM

সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার উপ-পরিচালক মো. নুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জের পথে ঢাকা ছাড়বেন স্পিকার।

দুপুর ১২টায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দেবেন স্পিকার।

গত ৩০ এপ্রিল দেশের প্রথম নারী স্পিকার হিসেবে নির্বাচিত হয়ে শপথ নেন শিরীন শারমিন চৌধুরী।

সংরক্ষিত মহিলা আসনের এই সংসদ সদস্য মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।