২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেফাজতের তাণ্ডব: রাজশাহীতে ১৪ দলের বিক্ষোভ

হেফাজতে ইসলামের তাণ্ডব ও নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১৪ দল।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2013, 11:22 AM

Updated : 23 Aug 2022, 10:42 AM

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুরে নগরীর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সাহেববাজার জিরোপয়েন্ট, মনিচত্বর হয়ে পুনরায় আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়।

সেখানে সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা মীর ইকবাল, রফিক উদ্দিন আহমেদ, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, ওয়ার্কার্স পার্টির নেতা লিয়াকত আলী লিকু, দেবাশিষ প্রামাণিক দেবু, জাসদ নেতা  আবদুল্লাহ আল মাসুদ শিবলী।