২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এজাজের মরদেহ ঢাকায়, দাফন মঙ্গলবার

সাভারের রানা প্লাজার স্বেচ্ছাসেবক উদ্ধারকর্মী এজাজ উদ্দিন কায়কোবাদের মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে আনা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2013, 07:54 AM

Updated : 23 Aug 2022, 10:43 AM

সোমবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের(আইএসপিআর) পরিচালক শাহীনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা সোয়া বারোটার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে এজাজের মরদেহ ঢাকায় পৌঁছে। সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে তার মরদেহ।

“মঙ্গলবার বাদ জোহর সেনা কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে এজাজকে।”

শনিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১২টার দিকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এজাজ উদ্দিন কায়কোবাদ।

গত ২৮ এপ্রিল রাতে সাভারে ধসে পড়া রানা প্লাজার ধ্বংসস্তূপে আটকা পড়া পোশাক শ্রমিক শাহীনাকে উদ্ধার করতে গিয়ে আগুন লাগলে মারাত্মক দগ্ধ হন কায়কোবাদসহ কয়েকজন উদ্ধারকর্মী।

প্রথমে সাভারের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হলেও প্রধানমন্ত্রীর নির্দেশে সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে পাঠানো হয় সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে। ওই হাসপাতালে ছয় দিন মৃত্যুর সাথে লড়াই করে হার মানেন এই স্বেচ্ছাসেবী।

পুরনো খবর:

পারলেন না এজাজ
'অনুপ্রেরণা হয়ে থাকবেন এজাজ'