নেশার টাকার জন্য সন্তান বিক্রি, পরে উদ্ধার
মাদকের টাকা জোগাড় করতে নিজের সন্তানকে বিক্রির অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।
গত বুধবার চেট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেস এলাকার এক ভাসমান পরিবারের দুমাস বয়সী এ শিশু চুরি হয়।
পরে মায়ের অভিযোগ পেয়ে রোববার নোয়াখালীর পশ্চিম এখলাসপুর থেকে পুলিশ রুবেল নামের শিশুটিকে উদ্ধার করে।
এ সময় তারা বাবা আলমগীর হোসেন এবং দালাল শামসুল হককে গ্রেপ্তার করা হয়।
নগরীর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হেরোইনসেবী আলমগীর মাদকের টাকা জোগাড় করতে তার ছেলে রুবেলকে বিক্রি করে দেয় শামসুল হকের কাছে।
পরে শামসুল শিশুটিকে নোয়াখালীর পশ্চিম এখলাসপুর এলাকার বাসিন্দা নিঃসন্তান কামাল হোসেন দম্পতির কাছে বিক্রি করে দেয়।
এ ব্যাপারে শিমুটির মা তৈয়বা বেগম (২৪) শনিবার তার স্বামী আলমগীর হোসেনের বিরুদ্ধে কোতোয়ারি থানায় মৌখিক অভিযোগ করেন।
পরে গ্রেপ্তার দুজনের স্বীকারোক্তি অনুযায়ী কামাল হোসেনের বাড়ি নোয়াখালী থেকে শিশুটিকে উদ্ধার করা হয় বলে জানান এসআই কামরুজ্জামান।
তবে এ ঘটনায় তৈয়বা স্বামীর বিরুদ্ধে মামলা করবেন না বলে জানান, বলেন কামরুজ্জামান।
