২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে হেফাজতের হামলায় আহত ৩

গাজীপুর সদরে হেফাজতে ইসলামের সমর্থকদের হামলায় তিন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2013, 09:44 AM

Updated : 23 Aug 2022, 10:42 AM

রোববার সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন সদর উপজেলার নলজানী এলাকার আলাউদ্দিনের ছেলে মাজহারুল আলম (১৯), আবেদ আলীর ছেলে পলাশ (২০) এবং ভোগড়ার রশমত আলীর ছেলে মো. রফিক (২১)।

তাদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মো. জহিরুল ইসলাম বলেন, সকালে হেফাজতে ইসলামের মিছিল চলাকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বিপরীত পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে এরা মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন।

তাদের যাওয়ার জায়গা করে দিতে বলা নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে হেফাজতকর্মীরা হামলা চালায় এবং মোটরসাইকেল ভাংচুর করে।