২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরা পৌর মেয়র নির্বাচন সোমবার

মাগুরা পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন হবে সোমবার।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2013, 08:39 AM

Updated : 23 Aug 2022, 10:42 AM

শনিবার রাত ১২টার পর আনুষ্ঠানিক প্রচারণা শেষ হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও পৌর নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার একেএম তারেক বলেন, পৌরসভার ৯টি ওয়ার্ডে ৩১টি কেন্দ্রে ভোট গ্রহণ করতে ইতোমধ্যে ব্যালট বাক্সসহ নির্বাচনী উপকরণ সরবরাহের কাজ শেষ হয়েছে।

৩১ টি কেন্দ্রের মধ্যে ১৯টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য পুলিশ আনসারের পাশাপাশি র‌্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

৬১ হাজার ৫০২ জন ভোটারের প্রথম শ্রেণির এই পৌরসভার মেয়র পদের  উপ-নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দুজনসহ পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গত ১২ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগ সভাপতি পৌর মেয়র আলতাফ হোসেনের মৃত্যুতে এ পদটি শূন্য হয়।