২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে নেত্রকোনায় আ’লীগের সমাবেশ

নেত্রকোনায় যুদ্ধাপরাধীদের বিচার ও চলমান সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে সমাবেশ করেছে আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2013, 08:32 AM

Updated : 26 Jul 2022, 03:01 PM

রোববার দুপুরে শহরের তেরীবাজার মোড়ে এ সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত ও হেফাজত ইসলাম মিলে যুদ্ধাপরাধীদের বাঁচাতে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। এ চক্রান্তের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর কাদের কুরাইশী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম খান, নূর খান মিঠু, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র প্রশান্ত রায়, হাবিবা খানমসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।

সমাবেশে জেলার দশ উপজেলা থেকে লাঠি মিছিল সহকারে নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন।