২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2013, 07:55 AM

Updated : 23 Aug 2022, 10:42 AM

রোববার সকালে পটিয়া উপজেলার দৌলতপুর ঈদগাহ ও সীতাকুণ্ডের বারআউলিয়া এলাকায় এ দুই দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন হলেন তিশা দে (৫)। এছাড়া নিহত এক নারীর পরিচয় জানা যায়নি।

তিশা পশ্চিম পটিয়ার মুড়িপাড়া এলাকার শান্তি দের মেয়ে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল(চমেক)পুলিশ ফাঁড়ির কনস্টেবল অভিজিৎ দাশগুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিশা স্কুলে যাওয়ার পথে দৌলতপুর ঈদগাহ এলাকায় রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি জিপ তাকে ধাক্কা দেয়।

গুরুতর আহত তিশাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডের বারআউলিয়া এলাকায় সকালে গাড়িচাপা পড়ে অজ্ঞাত পরিচয় এক নারীর মৃত্যু হয়েছে বলে জানান বারআউলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সোহেল ইমতিয়াজ।

আনুমানিক ৪০ থেকে ৪৫ বছরের ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেও এলাকাবাসী জানিয়েছে, বলেন তিনি।