যুবলীগনেতা গ্রেপ্তার, পুলিশের সঙ্গে সংঘর্ষ
ভোলা সদর উপজেলা যুবলীগ সভাপতি মনসুর আলম নাগরকে গ্রেপ্তারের পর শনিবার রাতে পুলিশের সঙ্গে দলের কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে।
এতে অন্তত ২০ জন আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৫ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করেছে।
ভোলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, একটি মামলার আসামি হিসেবে পুলিশ মনসুর আলম নাগরকে গ্রেপ্তার করেছে।
এর জেরে তার সমর্থকদের সঙ্গে ভোলা থানার কাছে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও বিক্ষিপ্ত সংঘর্ষ হয়।
পরিস্থিতি এখন শান্ত রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।
ভোলা থানার ওসি বেলায়েত হোসেন বলেন, নাগরকে আজই আদালতে সোপর্দ করা হবে।
