নোয়াখালীতে ২ পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি
নোয়াখালী সদরে দুই পুলিশ কর্মকর্তার বাড়িসহ চারটি বাড়িতে ডাকাতি হয়েছে।
সুধারাম থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, রাত আড়াইটার দিকে একদল ডাকাত কুমিল্লা জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিনের পশ্চির চর উরিয়া গ্রামের বাড়িতে হানা দেয়। তারা ওই পুলিশ কর্মকর্তার ঘর ছাড়াও দরজা ভেঙে আরো দুইটি ঘর থেকে স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল নিয়ে যায়।
এর আগে রাত দেড়টার দিকেেএকই এলাকার অবসরপ্রাপ্ত এএসআই জয়নাল আবেদীনের বাড়িতে ডাকাতি হয়। সেখান থেকে ডাকাতরা ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়।
খবর পেয়ে রাতেই টহল পুলিশ ঘটনাস্থলে যায় বলেও তিনি জানান।
এ ব্যপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
