২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মে দিবসের অনুষ্ঠানে যোগ দেয়ায় শ্রমিক চাকরিচ্যুত

মে দিবসের অনুষ্ঠানে যোগ দেয়ায় সিলেটের কালাগুল চা বাগানের ১৬ শ্রমিককে চাকরিচ্যুত করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সিলেট,প্রতিনিধি, বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2013, 04:01 PM

Updated : 23 Aug 2022, 10:41 AM

শুক্রবার কাজে যাওয়ার পর তাদের চাকরি না থাকার কথাটি জানিয়ে দেয়া হয়।

কালাগুল চা বাগানের ব্যবস্থাপক প্রবীর কুমার ভার্মা চাকরিচ্যুতির বিষয়টি স্বীকার করে বলেন, “এটি আমাদের নিজস্ব বিষয়।

এ বিষয়ে চা শ্রমিক ইউনিয়ন সুরমা ভ্যালির সভাপতি শ্রীবাস মোহালি বলেন, মে দিবসে চা বাগান শ্রমিকদের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেয়ার রেওয়াজ রয়েছে এবং এ ক্ষেত্রে সিলেট অঞ্চলের কোনো বাগান কর্তৃপক্ষের কোনো ধরনের নিষেধাজ্ঞাও নেই।

“১৬ জন শ্রমিকের চাকরিচ্যুতির ঘটনাটি নজিরবিহীন। এ ঘটনায় বাগানের অন্য শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে,” বলেন তিনি।

চাকরিচ্যুত শ্রমিকরা বলেন, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিকদের আয়োজিত মে দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যান শ্রমিক অনুপ নায়েক, নেভেন নায়েক, নিত্য লাল তন্তরাই, নিবেদন গাটুয়ার ও অঞ্জনা নায়েকসহ কালাগুল চা বাগানের একদল শ্রমিক।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাগানের ব্যবস্থাপক ওই ১৬ জনকে চাকরিচ্যুত করেন।