২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তোরণের তারে বাস বিদ্যুতায়িত, একজনের মৃত্যু

মাদারীপুর সদরে বিআরটিসির একটি বাস বিদ্যুতায়িত হয়ে চালকের সহকারির মৃত্যু হয়েছে। এ সময় পুলিশসহ অন্তত ১০ যাত্রী আহত হন।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2013, 07:53 AM

Updated : 25 Apr 2022, 06:41 PM

শুক্রবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা গটে।

নিহত মিরাজুল ইসলাম (২৫) বগুড়ার মোনসেকপুর গ্রামের মুসা মিয়ার ছেলে।

আহত পুলিশ কনস্টেবল সিরাজুল ইসলামকে (৫০) আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, মস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়কের উপর নির্মিত একটি তোরণের বৈদ্যুতিক তার থেকে বরিশালগামী বিআরটিসির বাসটি বিদ্যুতায়িত হয়।

এতে ঘটনাস্থলেই চালকের সহকারি মেরাজুল মারা যান। পুলিশসহ ১০ জন আহত হন। আহতদের  মাদারীপুর সদর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।