২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে গুলি উদ্ধার

নাটোরের সদর উপজেলা থেকে ১৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাটোর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2013, 12:17 PM

Updated : 23 Aug 2022, 10:40 AM

 মঙ্গলবার দুপুরে উপজেলার ঘুনপাড়া গ্রামের একটি খাল থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় এসব গুলি উদ্ধার করা হয়।

নলডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম হোসেন সাংবাদিকদের জানান, রাস্তার পাশের ওই খালের মাটি কাটার সময় শ্রমিকরা গুলি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশের ধারণা, দুস্কৃতিকারীরা এগুলো ফেলে রেখে গেছে। এ বিষয়ে নলডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান এসআই ইব্রাহিম।