২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় বাসচালক নিহত

গাজীপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক বাসচালক নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2013, 07:01 AM

Updated : 23 Aug 2022, 10:40 AM

মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ সড়কে উপজেলার পোড়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাসচালকের পরিচয় জানাতে পারেনি পুলিশ। তিনি ময়মনসিংহ-ফুলবাড়ীয়া সড়কে আলম এশিয়া পরিবহনের বাস চালাতেন।

নাওজোড় মহাসড়ক পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোফাজ্জল হোসেন সাংবাদিকদের জানান, শালনা বন বিটের ফসিহ পাগলার মাজারের পাশে একটি কাঠবাহী ট্রাক দাঁড়ানো ছিল। ঢাকাগামী আলম এশিয়া পরিবহনের বাসটি পিছন দিক থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই বাসচালকসহ প্রায় ১৫ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে কিছু পরেই চালক মারা যান বলে জানান এএসআই।