২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির কার্যালয়ে নতুন সচিব

কৃষি মন্ত্রণালয়ের সচিব মনজুর হোসেনকে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2013, 02:15 PM

Updated : 23 Aug 2022, 10:40 AM

বুধবার তাকেসহ চার সচিবের দপ্তর পরিবর্তনের আদেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।   

এর মধ্যে তথ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুনকে পরিকল্পনা কমিশনের সদস্য নিয়োগ দেয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মরতুজা আহমদকে তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।

বাংলাদেশ কৃষি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) এস এম নাজমুল ইসলামকে কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।

এছাড়া সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব সম্পদ বড়ুয়াকে রাষ্ট্রপতির একান্ত সচিব নিয়োগ দেয়া হয়েছে।

রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী সম্পদ বড়ুয়াকে ওই পদে নিয়োগ দেয়া হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

রাষ্ট্রপতির একান্ত সচিব ফজলুল হককে রাষ্ট্রপতির কার্যালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।

মন্ত্রণালয়ের আলাদা আদেশে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জহির উদ্দিন আহমেদকে বাংলাদেশে কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান এবং রাষ্ট্রপতির কার্যালয়ের অতিরিক্ত সচিব সুলতান মাহমুদকে সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।

এছাড়া নয় জন উপ-সচিবকে বদলি করে সোমবার আলাদা আলাদা আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।