২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও গুলি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একটি আম বাগান থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2013, 08:06 AM

Updated : 23 Aug 2022, 10:40 AM

সোমবার সকালে উপজেলার মনাকষা বাজারের পেছনের একটি আম বাগান থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের বিজিবি-৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল আলম সাংবাদিকদের জানান,  সকাল ১০টায় বিজিবির মনাকষা বিওপির একটি টহল দল এক যুবককে তল্লাশি করতে চাইলে সে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়।

পরে ওই ব্যাগ তল্লাশি করে ২টি ভারতীয় পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিন উদ্ধার করে বিজিবি সদস্যরা।