২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ঝিনাইদহের সদর উপজেলা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2013, 07:56 AM

Updated : 23 Aug 2022, 10:40 AM

সোমবার দুপুরে উপজেলার দূর্গাপুর গ্রামের পীরের খাল মাঠ থেকে ওই যুবকের (৩৫) লাশ উদ্ধার করা হয়।

হাটগোপালপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শফিকুর রহমান সাংবাদিকদের জানান, রোববার রাতে সন্ত্রাসীরা অন্য কোন স্থান থেকে ওই যুবককে ধরে এনে কুপিয়ে ও গুলি করে হত্যা করে ফেলে যায়।

তার পরনে জিন্সের প্যান্ট ও শার্ট রয়েছে।

লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।