২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণজাগরণ মঞ্চের কর্মসূচিতে পরিবর্তন

সাভারের দুর্ঘটনার কারণে শাহবাগের গণজাগরণ মঞ্চের কর্মসূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2013, 04:14 PM

Updated : 23 Aug 2022, 10:39 AM

আইন মন্ত্রণালয়ের সামনে সোমবারের অবস্থান এবংমঙ্গলবার জাতীয় সংসদের সামনের মানববন্ধন কর্মসূচি স্থগিত করা হয়েছে।

রোববার গণজাগরণ মঞ্চের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত পহেলা বৈশাখে গণজাগরণ মঞ্চের মহাসমাবেশে কর্মসূচিগুলো ঘোষণা করা হয়েছিল। তবে ১ মে পূর্বনির্ধারিত শ্রমিক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

পসাভার দুর্ঘটনার পর থেকে মঞ্চের কর্মীরা রক্ত সংগ্রহ, উদ্ধারে সহায়তা এবং সাভারে ফিল্ড হসপিটাল করাসহ বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছে গণজাগরণ মঞ্চ। ২০ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত পূর্বঘোষিত প্রচার সংযোগ কর্মসূচিও স্থগিত আছে।