২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হেফাজত-আহলে সুন্নাতে সংঘর্ষ,  আহত ১০

চট্টগ্রামের চন্দনাইশে হেফাজত ইসলামের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জমা’আত সমর্থকদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2013, 06:58 PM

Updated : 23 Aug 2022, 10:39 AM

শনিবার সন্ধ্যায়  চন্দনাইশ উপজেলার বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে এ সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান,  নগরীর বায়তুল ফালাহ জামে মসজিদের খতিব জালাল উদ্দিন আল কাদেরীকে লাঞ্ছিত করা এবং হাটহাজারীর আল্লামা গাজী শেরে বাংলা (রহ.) মাজারে হামলার প্রতিবাদে  সন্ধ্যা ৬টার দিকে  আহলে সুন্নাত ওয়াল জমা’আত  সমর্থকরা মিছিল বের করে।

এসময় হেফাজত ইসলামের কর্মীরা তাদের ধাওয়া দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। উভয়পক্ষের সমর্থকদের মধ্যে  ইট পাটকেল নিক্ষেপ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এতে উভয়পক্ষের  অন্তত ১০ জন আহত হয় বলেও  স্থানীয়রা জানান।

চন্দনাইশ উজেলার নির্বাহী কর্মকর্তা ইশরাত রেজা রাত সাড়ে ১১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

“আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিজিবি মোতায়েন করা হচ্ছে।”