২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভবন ধসে নিহতদের লাশ শার্শায় পৌঁছেছে, নিখোঁজ ১

সাভারে বহুতল ভবন ধসে নিহত যশোরের শার্শা উপজেলার তিনজনের লাশ তাদের গ্রামের বাড়িতে পৌছেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2013, 04:56 PM

Updated : 23 Aug 2022, 10:38 AM

বৃহস্পতিবার রাতে পোশাক শ্রমিক রোজিনার (৩০) লাশেএসে পৌঁছে। দিনে আসে ফেরদৌসী ও আবু সাইদের লাশ। এছাড়া নিখোঁজ রয়েছেন একই এলাকার অপর পোশাক শ্রমিক মিলন (৩৫)।

মঙ্গলবার ফাটল ধরার পর বুধবার সকালে ধসে পড়ে সাভার বাসস্ট্যান্ড এলাকার নয় তলা ‘রানা প্লাজা’, যার চারটি তলায় পাঁচটি পোশাক কারখানায় প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজ করছিলেন ঘটনার সময়। 

দেশের ইতিহাসে ভয়াবহতম ভবন ধসের ওই ঘটনার পর সাভারে ৩০ ঘণ্টার উদ্ধার অভিযানে দেড় হাজারের মতো মানুষকে উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। আর নিহতের সংখ্যা দুইশ ছাড়িয়েছে।

নিহত ফেরদৌসীর বাবা আব্দুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ভাতিজা মিলন ওই ভবনের একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতো। কিছুদিন আগে তার দুই মেয়ে ফেরদৌসী খাতুন ও শিল্পী খাতুনকেও সেখানে কাজে যোগ দেয়।

তিনি আরো বলেন, ভবন ধসে আহত তার আরেক মেয়ে শিল্পী এখন সাভার এনাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। তবে মিলনের সন্ধান এখনও পাওয়া যায়নি।

নিহত রোজিনা শার্শার উলাশী মির্জাপুর গ্রামের মজুন আলীর মেয়ে।

আবু সাইদ (৩৫) রানা প্লাজার ৫ম তলার একটি পোশাক কারখানায় কাজ করতেন। তিনি উপজেলার রাড়িপুকুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।