সাভারে নিহতদের স্বরণে শাবিতে শোক র্যালি
সাভারে ভবন ধসে নিহতদের স্মরণে শোক র্যালি ও সমাবেশ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এই শোক র্যালি ও সমাবেশের আয়োজন করে।
বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে শুরু হয়ে শোক র্যালিটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে গোলচত্ত্বরে এসে শেষ হয়।
পরে গোলচত্বরে শোক সভা করেন শিক্ষক-শিক্ষার্থীরা।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মস্তাবুর রহমানের পরিচালনায় ও সমিতির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলমের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম দিপু, সিন্ডিকেট সদস্য অধ্যাপক কবির হোসেন, শিক্ষক সমিতির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস, অধ্যাপক সাজেদুল করিম প্রমুখ।
