খুলনায় স্কুলে ফ্যান খুলে ৩ ছাত্রী আহত
খুলনা শহরের একটি স্কুলে ফ্যান খুলে পড়ে তিন ছাত্রী আহত হয়েছে।
আহতদের খুলনা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক ফারহানা নাজ সাংবাদিকদের জানান, স্কুল ভবনের দ্বিতীয় তলায় ষষ্ঠ শ্রেণির ‘গ’ শাখার ক্লাস চলাকালে হঠাৎ একটি ফ্যান খুলে পড়ে। এতে ক্লাসের তিন ছাত্রী আহত হয়।
ফ্যানের পাখার আঘাতে ছাত্রীদের থুতনীতে একটু কেটে গেছে। তাদের চিকিৎসা দেয়া হয়েছে বলেও তিনি জানান।
