চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত আমির গ্রেপ্তার
সাতকানিয়া ও লোহাগাড়ায় হামলা ও সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত ইসলামীর আমির জাফর সাদেককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে নগরীর মেহেদীবাগ এলাকার ন্যাশনাল হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো. ইলতুৎমিশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে’ নগরীর মেহেদীবাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৮ ফেব্র“য়ারি সাতকানিয়া ও লোহাগাড়ায় পুলিশের ওপর হামলা, সংঘর্ষ, ভাংচুর, সড়ক অবরোধ ও পুলিশ হত্যার ঘটনায় দায়ের করা মামলার এাজাহারভুক্ত আসামি সাদেক।
জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর সাতকানিয়া ও লোহাগাড়ায় তাণ্ডব চালায় জামায়াত-শিবিরকর্মীরা।
লোহাগাড়ায় জামায়াতের হামলায় মারা যায় এক পুলিশ কনস্টেবলসহ তিনজন।
এর দুইদিন পর সাতকানিয়ায় সংঘর্ষে নিহত হন আরও তিনজন।
